ঝড়ের নামের প্রয়োজন কেন? সাইক্লোনের নামকরণে কোন কোন নিয়ম পালিত হয়?
দি নিউজ লায়ন; ঝড়ের নাম যদি না রাখা হয়, তাহলে আপৎকালীন পরিস্থিতিতে তা আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সমস্যা করে। তাই ঝড়ের নামকরণ প্রয়োজন।
নামকরণে নিয়ম
আইএমডির নীতি অনুযায়ী,যে নাম দেওয়া হয় ক্রান্তীয় ঝড় বা সাইক্লোনের , তার নাম রাজনীতি বা ধর্মীয় অথবা সাংস্কৃতিক জায়গা থেকে যেন না আসে। এমনকি কোনও লিঙ্গবোধক নামকও না রাখার বার্তা দেওয়া হয়েছে। এমনকি , কোনও ধরনের আবেগকে যেন ঝড়ের নাম আঘাত না করে সেদিকে নজর রাখতে হয়। খুব হিংস্র নাম যেন না হয়, তারও নির্দেশ দেওয়া থাকে।
নামকরণে বারণ?
এছাড়াও আইএমডি বলছে, নামকরণ খুবই ছোট হতে হবে। উচ্চারণে খারাপ ভাবে যেন ঝড়ের নাম না শোনায়, সেদিকে নজর দিতে হবে। সাইক্লোনগুলির ৮ অক্ষরের নাম হতে পারে সর্বাধিক। নাম চূড়ান্ত হলেও, ঝড় চিহ্নিতকরণের সময় তাকে প্রয়োজনে পাল্টে দিতে পারা যাবে।

Post a Comment